কুড়িগ্রামে এনসিপির প্রতিবাদ মিছিলে ছাত্র জনতার হামলা
- আপডেট সময় : ১১:৫২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / ১০১৬ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে এনসিপির প্রতিবাদ মিছিলে ছাত্র জনতার হামলা
আস্থা ডেস্কঃ
হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে। এতে ছাত্রশক্তির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই/২৬) বিকেলে থানা রোডের জামে মসজিদের পাশে ও শহীদ লুৎফর রহমান সরণি এলাকায় এ ঘটনা ঘটে।
ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নান মুকুল বলেন, আজকের এনসিপির মিছিলে ছাত্রলীগের কর্মীরা অংশ নেয়। এ সময় ছাত্রদলের মমিনুল নামের এক কর্মী যাওয়ার পথে এনসিপির কার্যালয়ের সামনে হামলার শিকার হয়। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে নিষিদ্ধ ছাত্র লীগের কর্মীরা এনসিপির হয়ে এসব ঘটনা ঘটাচ্ছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, ঘটনাস্থলে পুলিশ ছিল। কয়েকজন আহত হয়েছেন। এখনও কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



















