ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে অটোরিকশা দুর্ঘটনায় শিশু নিহত, আহত-৩ Logo সাজেক পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

কোপা আমেরিকার ফাইনালের দিন কলম্বিয়ায় ছুটি ঘোষণা

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৯:১৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
  • / ১৩১০ বার পড়া হয়েছে

২৩ বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠেছে কলম্বিয়া। নিজেদের ইতিহাসে দ্বিতীয়বার কোপা শিরোপা জয়ের জন্য মুখিয়ে আছে দলটি। দুর্দান্ত পারফর্ম করে ফাইনালে ওঠা হামেস রদ্রিগেজদের কাছে দেশটির জনগণের প্রত্যাশা অনেক বেশি। ফাইনালের দিন দেশটিতে নাগরিক ছুটি ঘোষণা করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।

কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে সোমবার (১৫ জুলাই) আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া। ফাইনালের আগে দলটির পারফরম্যান্স আশার সঞ্চার করেছে বেশ। তাই তো ফাইনালের দিন নাগরিক ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার প্রধান।

জাতিসংঘের শান্তি মিশন সম্পর্কিত একটি কাজের জন্য সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গিয়েছিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। সেখানেই একটি সংবাদ সম্মেলনে সাধারণ ছুটির ঘোষণা দেন তিনি। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোও এই ছুটির আওতার মধ্যে পড়বে।

এ প্রসঙ্গে পেত্রো বলেন, কলম্বিয়ার জাতীয় দল একতার প্রতিনিধিত্ব করে, সংঘাত কিংবা মেরুকরণের নয়। কলম্বিয়ার পতাকাও একতার প্রতীক। তাই আমরা সোমবার, জয়ের দিনে নাগরিক ছুটির দিন উদযাপন করব।’

তিনি আরও বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যনির্বাহী কমিটিকে আমি উৎসাহ দিচ্ছি কর্মীদের নিয়ে একসঙ্গে কলম্বিয়ান ঐক্য উদযাপন করার জন্য। সরকারি এবং বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান এদিন তাদের কর্মীদের আনন্দ করার সুযোগ করে দেবে। এক হয়ে থাকা যে সম্ভব, চলুন সেটা বিশ্বাস করি।

ট্যাগস :

কোপা আমেরিকার ফাইনালের দিন কলম্বিয়ায় ছুটি ঘোষণা

আপডেট সময় : ০৯:১৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪