ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাজারহাটে ট্রাক ও সিএনজির সংঘর্ষে নিহত-১, আহত-৫ Logo লালমনিরহাটে একই মঞ্চে হিন্দু-মুসলিমের যৌতুকহীন বিয়ে Logo চুয়াডাঙ্গায় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ মাদক কারবারী আটক Logo জামালপুরে ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন ১শ পরীক্ষার্থী Logo রাজধানীর খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট Logo আওয়ামী লীগের দাফন হয়ে গেছে Logo খামেনির শেষ বিদায়ে যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের Logo প্রকাশ্যে ক্ষমা ও শত কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ফুয়াদের নামে লিগ্যাল নোটিশ Logo রাজনৈতিক দল নিষিদ্ধ করা গণতান্ত্রকে দুর্বল করতে পারে-কংগ্রেসের সদস্য গ্রেস মেং Logo সাদাকে সাদা, কালোকে কালো বলতে- মির্জা ফখরুল

খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন আ.লীগের নেতা-কর্মীরা

Astha DESK
  • আপডেট সময় : ১২:৪৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
  • / ১০৮০ বার পড়া হয়েছে

খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন আ.লীগের নেতা-কর্মীরা

মোঃ হাবিবুর রহমানঃ

খণ্ড খণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগের সমাবেশে আসতে শুরু করেছেন দলটির নেতা-কর্মীরা। কিছুক্ষণের মধ্যেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাবেশ শুরু হবে। আর মূল সভা দুপুর ২টায় শুরু হওয়ার কথা রয়েছে।

সকাল থেকে সমাবেশ এলাকায় আওয়ামী নেতা-কর্মীদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছোট ছোট মিছিল নিয়ে বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা সমাবেশ এলাকায় এসে জড়ো হচ্ছেন।

সমাবেশস্থলে সরেজমিনে দেখা যায়, সভামঞ্চে আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সংস্কৃতি সম্পাদক অসীম কুমার উকিল, উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান সিরাজ। আরও রয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।

রাজধানীতে আজ শনিবার এক কিলোমিটারের মধ্যে বিএনপির মহাসমাবেশের বিপরীতে আওয়ামী লীগেরও শান্তি ও উন্নয়ন সমাবেশ হচ্ছে। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সমাবেশের আয়োজক ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। আর বিএনপির সমাবেশ নয়াপল্টনে।

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আওয়ামী লীগের কর্মীরা অবস্থান নেবেন বলে কর্মীরা আভাস দিচ্ছিলেন। তবে এদিন সকাল থেকে শেওড়াপাড়া, তালতলা, বিজয় সরণি, তেজগাঁও, সেগুনবাগিচা, প্রেসক্লাব, জিরো পয়েন্টের মতো গুরুত্বপূর্ণ এলাকায় আওয়ামী লীগের কর্মীদের অবস্থান দেখা যায়নি।

ট্যাগস :

খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন আ.লীগের নেতা-কর্মীরা

আপডেট সময় : ১২:৪৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩