ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে কোটি টাকার পণ্য পাচার কালে রাজস্ব কর্মকর্তাসহ আটক-৩ Logo রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু Logo আওয়ামী লীগের পতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন:-স্বরাষ্ট্রমন্ত্রী Logo ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগে কলকাটি নাড়ছে ইরান! Logo দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সেনাবাহিনী মোতায়েন Logo আ. লীগের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ ৪শ জনের নামে মামলা Logo গাইবান্ধায় শিবির নেতাকে হত্যা: অভিযুক্তকে বহিষ্কার Logo রাজধানীতে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের Logo সিংগাইয়ে নিখোঁজ ৬ দিন পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

খাগড়াছড়িতে প্রশিকার আয়োজনে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

Astha DESK
  • আপডেট সময় : ০৩:১৫:১১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / ১৯১৬ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে প্রশিকার আয়োজনে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র।

আজ শনিবার (৯ আগস্ট) দুপুর ১২টায় খাগড়াছড়ির চাইলাও পাড়া এলাকায় এ কর্মসূচি সম্পন্ন হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি বন বিভাগের কর্মকর্তা এস. এম মোশাররফ হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট জসীমউদ্দিন মজুমদার, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের বিভাগীয় প্রধান সুনায়ন চাকমা এবং প্রশিকার খাগড়াছড়ি ব্যবস্থাপক মোঃ আব্দুর রাজ্জাক প্রমূখ।

এসময় বক্তারা বলেন, ক্রমবর্ধমান বৃক্ষনিধন, শিল্পায়ন ও জনসংখ্যা বৃদ্ধির ফলে জলবায়ুর ভারসাম্য নষ্ট হচ্ছে, যার কারণে তাপমাত্রা বৃদ্ধি, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বন্যা এবং নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়াচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় বৃক্ষরোপণ ও সবুজায়ন কার্যক্রমকে অত্যন্ত জরুরি। তাই সবাইকে বাড়ির আঙিনা, রাস্তার ধারে ও পতিত জমিতে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। যাতে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, স্বাস্থ্যকর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা যায়।

পরে ডালিম, পেয়ারা, কাটবাদামসহ বিভিন্ন ফলদ ও বনজ গাছের ১ হাজার ৭ শ চারা স্থানীয় ১ জন বাসিন্দার হাতে তুলে দেন অতিথিরা।

ট্যাগস :

খাগড়াছড়িতে প্রশিকার আয়োজনে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট সময় : ০৩:১৫:১১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫