ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে বজ্রপাতে স্বামী-স্ত্রী নিহত

Astha DESK
  • আপডেট সময় : ১১:৫৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / ১০৫১ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে বজ্রপাতে স্বামী-স্ত্রী নিহত

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইছছড়ি ইউনিয়নের
নুনছড়ি যৌথ খামারের এলাকায় বজ্রপাতে স্বামী-স্ত্রী নিহত হয়েছে।

আজ শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেবতা পুকুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এসময় তারা নিজ বাড়িতে অবস্থান করছিলো।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভারি বৃষ্টিপাত হয়, এসময় নিজ বাড়িতে অবস্থান করে ঘরের বাইরে বৃষ্টির পানিতে গোসল করতে গেলে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তারা হলেন, স্বামী উচিংমং মারমা (৫৫) ও স্ত্রী হ্লাপাই মারমা (৫০)।

মাইছছড়ি ইউনিয়নের চেয়ারম্যান সাজাই মারমা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার ইউনিয়নের ২৫ পরিবার এলাকায় স্বামী-স্ত্রী দুজন বজ্রপাতে মারা গেছেন।

আস্থা/এমএইচ

ট্যাগস :

খাগড়াছড়িতে বজ্রপাতে স্বামী-স্ত্রী নিহত

আপডেট সময় : ১১:৫৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬