ঢাকা ১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:

খাগড়াছড়িতে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‍্যালি

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৩১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / ১০০১ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‍্যালি

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়িতে মাদকবিরোধী সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি পৌর টাউন হলে জেলা পুলিশের আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারণ জনগণের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী।

এসময় তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, এটি একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় হুমকি। মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

খাগড়াছড়ি পুলিশ সুপার মোরতোজা আলী খাঁনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সভা শেষে মাদকবিরোধী একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ করা হয়।

আস্থা/এমএইচ

ট্যাগস :

খাগড়াছড়িতে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‍্যালি

আপডেট সময় : ০৯:৩১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬