ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে মাদকসহ ব্যবসায়ী আটক

Astha DESK
  • আপডেট সময় : ১২:৩৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / ১০৫২ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে মাদকসহ ব্যবসায়ী আটক

হৃদয় রহিমঃ

খাগড়াছড়িতে মাদকসহ মনোরায় ত্রিপুরা (৪০) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

আজ শুক্রবার (২১ আগস্ট) রাত ১০ টার দিকে জিরো মাইল এলাকা থেকে আটক করা হয়। সে মাটিরাঙ্গা পৌর সভার ২ নং ওয়ার্ডের নতুন পাড়ার বাসিন্দা বৈস কুমার ত্রিপুরার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা থেকে মোটরসাইকেল যোগে জিরোমাইল এলাকার পার্ক সাইড হাসপাতালের কাছে আসলে পুলিশ মোটরসাইকেলের গতি রোধ করে। এসময় মোটরসাইকেল চালক পালিয়ে গেলেও মাদক বহনকারী মনোরায় ত্রিপুরা পালাতে পারেনি। পরে মনোরায়ের কাছে থাকা সাদা বস্তা তল্লাশি করে ৭০ বোতল ভারতীয় বিয়ার ক্যান জব্দ করা হয়।

খাগড়াছড়ি জেলা গোয়েন্দা শাখা ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক মনোরায় ত্রিপুরার নামে ধারা- ৩৬(১) সারণির ২৪(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; আইনে মামলা প্রক্রিয়া দিন আছে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

খাগড়াছড়িতে মাদকসহ ব্যবসায়ী আটক

আপডেট সময় : ১২:৩৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬