ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে কোটি টাকার পণ্য পাচার কালে রাজস্ব কর্মকর্তাসহ আটক-৩ Logo রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু Logo আওয়ামী লীগের পতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন:-স্বরাষ্ট্রমন্ত্রী Logo ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগে কলকাটি নাড়ছে ইরান! Logo দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সেনাবাহিনী মোতায়েন Logo আ. লীগের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ ৪শ জনের নামে মামলা Logo গাইবান্ধায় শিবির নেতাকে হত্যা: অভিযুক্তকে বহিষ্কার Logo রাজধানীতে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের Logo সিংগাইয়ে নিখোঁজ ৬ দিন পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

খাগড়াছড়িতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা

Astha DESK
  • আপডেট সময় : ০১:৪০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / ১৩০০ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়িতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। সোমবার সকালে (১১ আগষ্ট) খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণে হতে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে বর্নাঢ্য একটি শুভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে

পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলায় ২৬টি স্টলে শতাধিক প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি চারা নিয়ে প্রদর্শণী সাজানো হয়েছে। মেলায় দুলর্ভ ও বিলুপ্ত প্রায় প্রজাতির এবং পাহাড়ি অঞ্চলে রোপণযোগ্য ও চাহিদা সম্পন্ন বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিপনি স্টলগুলো অতিথিরা পরবদর্শন করেন।

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পৌর টাউন হল সম্মেলন কক্ষে খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞা’র সভাপতিত্ত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

খাগড়াছড়ি সদর রেঞ্জ কর্মকর্তা মোশারফ হোসেন এর স্বাগত বক্তব্যের আলোচনা সভায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, খাগড়াছড়ি জেলা আমীর সৈয়দ মোঃ আব্দুল মোমেন, ইসলামী আন্দোলন এর খাগড়াছড়ি জেলা সভাপতি দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা হেমদা রঞ্জন ত্রিপুরা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি সাংবাদিক কানন আচার্য খাগড়াছড়ি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সমির মল্লিক প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, খাগড়াছড়ি জেলাসহ তিন পার্বত্য জেলায় সামাজিক বনায়ন কার্যক্রম বাস্তবায়ন করা গেলে এলকার সাধারণ জনগণ একদিকে আর্থ-সামাজিক ভাবে উপকৃত হবে, অপরদিকে পরিবেশও সুরক্ষিত হবে। এবং পার্বত্য অঞ্চলের ঝিরি-নালা-নদীর নাব্যতা রক্ষাসহ প্রকৃতি-পরিবেশ সংরক্ষনের জন্য বেশি বেশি গাছ লাগানোর উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

আলোচনা সভা শেষে খাগড়াছড়ি বন বিভাগের পক্ষ থেকে ১ হাজার বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। আগামী ১৭ আগস্ট পর্যন্ত চলবে এ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।

ট্যাগস :

খাগড়াছড়িতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা

আপডেট সময় : ০১:৪০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫