ঢাকা ০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর Logo পুলিশের ৭শত সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি Logo রাবিতে সাংবাদিক-শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা, আহত অন্তত-১৪ Logo কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসীরুদ্দীনের ওপর হামলা

গাজীপুরে যুবকের মরদেহ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৪৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
  • / ১১০৪ বার পড়া হয়েছে

গাজীপুরে যুবকের মরদেহ উদ্ধার

আস্থা ডেস্কঃ

গাজীপুরের শ্রীপুরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের পা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে ঢাকা-ময়মনসিংহ রেলপথের বরমী ইউনিয়নের গাড়ারণ এলাকায় স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। তবে ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ধারণা, চলন্ত ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কয়েকজন হাঁটতে গিয়ে রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে। পরে তারা শ্রীপুর রেলস্টেশনে খবর দেয়। রেলওয়ের লোকজন রেলপুলিশে খবর দিলে তারা মরদেহটি উদ্ধার করেছে। জিন্সের প্যান্ট পরা ওই যুবকের বাম পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন অবস্থায় ছিল। তবে আশপাশে পায়ের কাটা অংশ দেখা যায়নি। মরদেহ দেখে আশপাশের কেউ পরিচয় শনাক্ত করতে পারেনি।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামিমা আক্তার জাহান জানান, আজ সকালে স্থানীয়রা খবর দেয় রেললাইন ঘেঁষা এলাকায় পা কাটা একটি মরদেহ পড়ে আছে। ধারনা করছি, ওই যুবক রাতে চলাচল করা কোনো ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

ট্যাগস :

গাজীপুরে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৩:৪৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩