গুরুদাসপুরে ২ শতাধিক গ্রামবাসীর মামলা করেছে পুলিশ
- আপডেট সময় : ০৫:০১:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ১০৩৪ বার পড়া হয়েছে
গুরুদাসপুরে ২ শতাধিক গ্রামবাসীর মামলা করেছে পুলিশ
স্টাফ রিপোর্টারঃ
নন্দকুঁজা নদীতে ডুবে মারা যাওয়া দুই শিশুর সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের সময় হামলার শিকার হন পুলিশের দুই সদস্য। ওই দুই পুলিশ সদস্যকে ঘটনার রাতেই প্রত্যহারের পর এবার ২শ ৭০ গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
সরকারি কাজে বাধাদানের অভিযোগ এনে বুধবার (২৬ আগস্ট) মধ্যরাতে গুরুদাসপুর থানায় মামলাটি দায়ের করেন থানার উপপরিদর্শক এমদাদুল হক।
সরকারি কাজে বাধা দিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগে ওই মামলার এজাহারে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ওয়াপদা বাজার এলাকার ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরো ২শ ৭০ জন গ্রামবাসীকে।
তবে এই মামলায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মোঃ রাকিবুল ইসলাম বলেন, দায়িত্ব পালনের সময় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়া হয়েছে। বিষয়টি পুলিশের স্বাধীন আইন প্রয়োগের ক্ষেত্রে চরম হুমকির। প্রকৃত অপরাধীরা যেন পার না পায় সে জন্য উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক মামলা দায়ের করা হয়েছে।
আস্থা/এমএইচ




















