গোপালগঞ্জে আ.লীগের ১২শ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
- আপডেট সময় : ০১:১৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- / ১০১৫ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে আ.লীগের ১২শ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্টাফ রিপোর্টারঃ
গোপালগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগের প্রায় ১২শ নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেছেন।
আজ বুধবার (৩ জুন) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের জাঙ্গাল বাজার এলাকায় গোপালগঞ্জ-২ আসনের সাংসদ ডাঃ কে. এম. বাবরের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেলিন, ফজলুল কবির দ্বারা, পৌর বিএনপির সভাপতি শেখ হাচিবুর রহমান, বিএনপি নেতা এস এম জিয়াউল কবির বিপ্লব, সাজ্জাদ হোসেন হীরা, যুবদল নেতা রাজিব বিশ্বাস, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, ইমরুল মিয়াসহ বিএনপি এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় সংসদ সদস্য ডা. কে. এম. বাবর বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে অভিজ্ঞ ও জনপ্রিয় ব্যক্তিরা বিএনপিতে যোগদান করলে আমি তাদের স্বগত জানাই।
দৈনিক আস্থা/এমএইচ













