চট্টগ্রামে সাপের কামড় আহত-৮৫
- আপডেট সময় : ১২:৩৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / ১০৬৮ বার পড়া হয়েছে
চট্টগ্রামে সাপের কামড় আহত-৮৫
স্টাফ রিপোর্টার
চট্টগ্রামের বন্যাকবলিত বিভিন্ন উপজেলায় সাপে কামড়ে আহত হয়েছে অন্তত ৮৫ জন। তাঁদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৮২ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
চট্টগ্রামের জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, যাঁরা বাড়ি ফিরে গেছেন, তাঁরা শঙ্কামুক্ত। আর বিষধর সাপে কাটা তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিভিল সার্জন বলেন, ‘বন্যাদুর্গত এলাকায় সাপের উপদ্রব বেড়েছে। ফলে আশ্রয়কেন্দ্র ও বসতবাড়িতে সাপে কাটার ঘটনাও বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত ৮৫ জন আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে বিষধর সাপ কেটেছে এবং বাকিদের কেটেছে বিষহীন সাপ।’
তিনি আরও বলেন, বন্যাদুর্গত এলাকার বাসিন্দাদের জন্য পর্যাপ্ত অ্যান্টিভেনমের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানান।
দৈনিক আস্থা/এমএইচ




















