ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্রগ্রাম সিটিতে সভা-সমাবেশ নিষিদ্ধ

Astha DESK
  • আপডেট সময় : ০২:৫৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / ১০১৭ বার পড়া হয়েছে

চট্রগ্রাম সিটিতে সভা-সমাবেশ নিষিদ্ধ

রানা সাত্তারঃ

চট্টগ্রাম নগরের শহীদ ওয়াসিম আকরাম ফ্লাইওভারের পিলারে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আঁকা গ্রাফিতি মুছে ফেলার ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নগরের জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও মিটিং নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

আজ সোমবার (১৮ মে) সকালে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। আদেশে বলা হয়, ১৮ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

প্রসঙ্গত, নগরের টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান কার্যালয় এলাকায় ফ্লাইওভারের পিলারে আঁকা গ্রাফিতি মুছে বিজ্ঞাপনের জন্য ভাড়া দেওয়ার বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে প্রথমে এনসিপি মিছিল সমাবেশ করে। জবাবে বিএনপির নেতাকর্মীরাও মিছিল সমাবেশ করেন। দুইপক্ষ মুখোমুখি অবস্থান নেয় এবং পাল্টাপাল্টি স্লোগান দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।

সোমবার সকালে এনসিপির নেতাকর্মীরা পুনরায় পিলারে গ্রাফিতি আঁকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, গ্রাফিতির ওপর পোস্টার লাগানোর কারণে সৌন্দর্য নষ্ট হওয়ায় দেয়ালটি পুনরায় রং করা হয়েছে। শিগগিরই সেখানে আবার গ্রাফিতি আঁকা হবে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

চট্রগ্রাম সিটিতে সভা-সমাবেশ নিষিদ্ধ

আপডেট সময় : ০২:৫৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬