ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

চরাঞ্চলের বাহন পরিবেশ বান্ধব ঘোড়ার গাড়ি

News Editor
  • আপডেট সময় : ০৪:২১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৬৬ বার পড়া হয়েছে

চরাঞ্চলের বাহন পরিবেশ বান্ধব ঘোড়ার গাড়ি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ আধুনিক-অত্যাধুনিক যান্ত্রিক পরিবহন ব্যবস্থা প্রসারের এ যুগেও কুড়িগ্রাম এখনো যেন রয়ে গেছে অতীত-বর্তমানের মাঝামাঝি স্থানে। এখানে সময় যেন স্থির হয়ে আছে। ডিজিটাল এই যুগেও এখানে এখনো রয়েছে, পশুটানা ঘোড়ার গাড়ির দাপট। কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চল ও গ্রামাঞ্চল এ কথাই জানান।

কুড়িগ্রামের চরাঞ্চলে জনপ্রিয় হয়ে উঠেছে পরিবেশ বান্ধব ঘোড়ার গাড়ি। একমাত্র বাহন হিসেবে চরাঞ্চলের এসব ঘোড়ার গাড়ি এখন বন্যায় ক্ষতিগ্রস্ত কাঁচা-পাকা সড়কসহ শহরের অলিতে-গলিতে পণ্য পরিবহন করছে। আর দু’চাকার এ ঘোড়ার গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করছে হাজারো মানুষ। নদ-নদী তীরবর্তী চরাঞ্চলের বালু পথে অন্য কোন গাড়ি চলতে না পারলেও খুব সহজেই চলছে দুই চাকার ঘোড়ার গাড়ি। পরিবেশ বান্ধব এ বাহন লাভজনক হওয়ায়, কুড়িগ্রাম জেলায় ঘোড়ার গাড়ির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে। চরাঞ্চল ছাড়িয়ে এ ঘোড়ার গাড়ি ছড়িয়ে পড়েছে শহর ও গ্রামাঞ্চলেও।

এতে লাভবান হচ্ছেন ঘোড়ার গাড়ির মালিক, পাশাপাশি কম খরচে পন্য পরিবহন করে লাভবান হচ্ছেন ব্যবসায়ীরাও। ১০ থেকে ১৫ হাজার টাকায় একটি গাড়ি বানিয়ে ঘোড়া কিনে প্রতিদিন পন্য পরিবহনে আয় করছেন ৬ থেকে ৮’শ টাকা। তাই দিয়ে পরিবারের ভরণপোষণসহ ছেলে-মেয়েদের লেখা পড়ার খরচ বহন করে আসছেন তারা। যেখানে অন্য কোন গাড়ি সাধারণত চলাচল করতে পারে না, সেখানেই তারা মালামাল বহন করেন। ঘোড়ার গাড়ি ব্যবহারে চরাঞ্চলে পন্য পরিবহন সুবিধার পাশাপাশি মিলছে জ্বালানী সুরক্ষা। তাই পরিবেশ বান্ধন এ বাহনকে টিকিয়ে রাখার দাবি সংশিষ্টদের।

ট্যাগস :

চরাঞ্চলের বাহন পরিবেশ বান্ধব ঘোড়ার গাড়ি

আপডেট সময় : ০৪:২১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১