ঢাকা ০২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo চাঁদাবাজদের দিন শেষ হবে একদিন: জামায়েত আমির Logo সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর চাঁদাবাজির কোনো ঘটনা নয়: পুলিশ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, আটক ৩ Logo জাসদ কার্যালয় থেকে আটক নেতাকর্মীদের মুক্তি দাবি জানাল বাসদ Logo ইরানের পক্ষে ইরাকি বিমানবন্দর দখল নিয়েছে ইরাকি প্রতিরোধ গোষ্ঠী Logo হাসিনার বিষয়ে সিদ্ধান্ত নিবে বাংলাদেশ ও ভারত: যুক্তরাষ্ট্র Logo করা হচ্ছে এলাকাভিত্তিক নেতাদের তালিকা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি কমিশনার Logo নেতানিয়াহুর বক্তব্য শুনেছে দুই মুসলিম দেশ

চাঁদাবাজদের দিন শেষ হবে একদিন: জামায়েত আমির

Astha DESK
  • আপডেট সময় : ০১:৩৯:২০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০০০ বার পড়া হয়েছে

চাঁদাবাজদের দিন শেষ হবে একদিন: জামায়েত আমির

আস্থা ডেস্কঃ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ব্যাপক ভাঙচুর ও মালামাল লুটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান।

রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে শুনা যায় সালমান মুক্তাদির তার স্টুডিওতে হামলা-ভাঙচুর ও লুটপাটের বর্ণনা দিচ্ছেন।

ভিডিওর ক্যাপশনে জামায়াত আমির লেখেন, ‘গভীর রাতে জুলাইযোদ্ধা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের বাসা ও স্টুডিওতে চাঁদাবাজদের হানা, ভাঙচুর, লুটতরাজ ও তাণ্ডব।’

তিনি চাঁদাবাজদের উদ্দেশ্যে বলেন, ‘মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়। তখন সেই ঢিল বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে আসে।’

শফিকুর রহমান আরও বলেন, ‘কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের কী সামলাবেন? একের পর এক ঘটনা ঘটেই চলেছে। হ্যাঁ, এর শেষ হবে একদিন, ইনশাআল্লাহ।’

আস্থা/এমএইচ

ট্যাগস :

চাঁদাবাজদের দিন শেষ হবে একদিন: জামায়েত আমির

আপডেট সময় : ০১:৩৯:২০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬