শিরোনাম:
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আটক
Astha DESK
- আপডেট সময় : ০৪:১৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ১০৫৬ বার পড়া হয়েছে
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আটক
স্টাফ রিপোর্টারঃ
নরসিংদীর বেলাবতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি মোঃ এহসান উল্লাহ পিয়াল (৩২)’কে আটক করেছে পুলিশ।
আজ রোববার (২৩ আগষ্ট) সকালে বেলাব বাজারের সোনালী ব্যাংক-সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার নিলক্ষীয়া নামাপাড়া গ্রামের মৃত জহিরুল হকের ছেলে।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ বলেন, নির্দিষ্ট মামলায় এহসান উল্লাহ পিয়ালকে আটক করে ৫ দিনের রিমান্ডে চেয়ে আইনি প্রক্রিয়া শেষে নির্ধারিত সময়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
আস্থা/এমএইচ




















