ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

জয়পুরহাটে স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

Astha DESK
  • আপডেট সময় : ০৭:৩৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
  • / ১১০৬ বার পড়া হয়েছে

জয়পুরহাটে স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটে স্বামীকে হত্যা দায়ে স্ত্রীসহ চারজনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক বছরের কারাদন্ড দেওয়া হয়।

আজ সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুর ইসলাম এ রায় দেন।

দন্ডপ্রাপ্ত হলেন, পাঁচবিবি উপজেলার কুটাহারা গ্রামের আবুল হোসেনের স্ত্রী ডলি বেগম, মৃত নিগমা উড়াওয়ের ছেলে সুরেন উড়াও, ধলু মন্ডলের ছেলে মোস্তাফিজুর রহমান ও দিনাজপুরের হাকিমপুর উপজেলার বলরামপুর গ্রামের ফিরাজ উদ্দীনের ছেলে কাফা। এর মধ্যে ডলি বেগম পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মটপাড়া গ্রামের ফয়েজের ছেলে আবুল হোসেনের সাথে কুটাহারা গ্রামের আব্দুর রহমানের মেয়ে ডলির বিয়ে হয়। বিয়ের পর থেকে আবুল হোসেন তার শশুরবাড়ীতে ঘর জামাই থাকতেন। সেসময় পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ চলে আসছিল। অন্যদিকে ডলি মামলার তিন আসামীর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। এই অবৈধ সম্পর্ক দেখে পরিকল্পনা মোতাবেক ২০০১ সালের ২৮ সেপ্টেম্বর রাতে আসামীরা শ্বাসরোধে আবুলকে হত্যা করে পালিয়ে যায়। পরের দিন তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর নিহতের বাবা বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলার পর দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল।

ট্যাগস :

জয়পুরহাটে স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ০৭:৩৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩