ঢাকা ১১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত এমপির পিএসসহ ৬ জনের নামে চাঁদা দাবির মামলা

Astha DESK
  • আপডেট সময় : ১০:২২:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / ১০০৩ বার পড়া হয়েছে

জামায়াত এমপির পিএসসহ ৬ জনের নামে চাঁদা দাবির মামলা

স্টাফ রিপোর্টারঃ

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের এমপি ও জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারী আরমান উদ্দিন ও তার ভাই আরিফ উদ্দিন সহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আমির হোসেন নামে লোহাগাড়ার এক বাসিন্দা মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন, মোঃ আরিফ উদ্দিন, শওকত আলী, মোঃ আরমান, মোঃ আদিল, মোঃ আনোয়ার ও জয়নাল আবেদীন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আদনান কবির জিলান বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশের সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আস্থা/এমএইচ

ট্যাগস :

জামায়াত এমপির পিএসসহ ৬ জনের নামে চাঁদা দাবির মামলা

আপডেট সময় : ১০:২২:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬