জীবিত ব্যক্তি মৃত দেখিয়ে বয়স্ক ভাতা বন্ধ: প্রতিবাদে বিক্ষোভ
- আপডেট সময় : ০৯:৪৪:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ১০০২ বার পড়া হয়েছে
জীবিত ব্যক্তি মৃত দেখিয়ে বয়স্ক ভাতা বন্ধ: প্রতিবাদে বিক্ষোভ
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইউপি সচিব ওসমান আলী ও সংশ্লিষ্ট্য প্রশাসনের বিরুদ্ধে রুহুল আমিন (প্রকাশ আমিন মিয়া) নামের এক জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে, তার বয়ষ্কভাতা কার্ড অন্য ব্যাক্তিকে দেওয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী রুহুল আমিন অভিযোগ করেন, বিগত কয়েক বছর ধরে নিয়মিত সরকারি বয়স্ক ভাতা মোবাইল ফোনের মাধ্যমে পেয়ে আসছিলেন। কিন্তু গত ৯ মাস ধরে ভাতার টাকা না আসায় উপজেলা সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করলে জানতে পারেন ২০২৪ সালেই তাকে মৃত দেখানো হয়েছে। ইউনিয়ন পরিষদ থেকে ‘মৃত্যু নিবন্ধন সংক্রান্ত প্রত্যয়নপত্র’র ওপর ভিত্তি করে সমাজসেবা অধিদপ্তর থেকে তার বয়স্ক ভাতার কার্ডটি স্থায়ীভাবে বাতিল করা হয়।
মৃত্যু সনদের তথ্যানুযায়ী জানা যায়, তবলছড়ি ইউনিয়ন পরিষদের সচিব মোঃ ওসমান আলী, ইউপি সদস্য মোঃ আব্দুল মজিদ, জমিলা বেগম, মোঃ বেলাল হোসেন ও মর্জিনা বেগম ওই মৃত্যু নিবন্ধন সংক্রান্ত প্রত্যয়নপত্রে সই করেছেন।
তবলছড়ি ইউনিয়ন পরিষদের সচিব মোঃ ওসমান বলেন, ৩ বার রুহুল আমিনকে গ্রাম পুলিশের মাধ্যমে মৌখিক নোটিশ করা হয়েছিল। তিনি উপস্থিত না হওয়ায় গত ২৮ ডিসেম্বর ২০২৫, সমাজ সেবা দপ্তর থেকে প্রেরিত বয়স্ক ভাতাভোগী ব্যক্তির তালিকা প্রতিস্থাপন করার জন্য ইউনিয়ন পরিষদে পাঠানো হয়। সেই অনুযায়ী গ্রাম পুলিশ তদন্ত করে রিপোর্ট দিলে মৃত্যুর সনদ তৈরি করা হয়।
ইউপি সদস্য আব্দুল মজিদ বলেন, বিষয়টি তিনি অবগত নয়। তার অজান্তে সমাজ সেবা কাজ করেছে। তবে ইতিমধ্যে রুহুল আমিনকে বয়ষ্ক ভাতার পুনঃব্যবস্থা করে দেয়া হয়েছে। এছাড়াও এলাকায় তাকে রুহুল আমিন নামে কেউ চিনে না। আমিন মিয়া নামে পরিচিত।
মাটিরাঙ্গা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুর রাসেদ বলেন, বিষয়টি জেলা প্রশাসক কার্যালয় কর্তৃক তদন্তাধিন রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোন মন্তব্য করা না।
মাটিরাঙ্গা উপজেলা কর্মকর্তা উম্মে তাহমিন মিতু বলেন, ভুক্তভোগীর আবেদনের প্রেক্ষিতে বিষয়টি জেলা শ্রশাসক কর্তৃক তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।
এ ঘটনাকে কেন্দ্র করে আজ রবিবার (২৮জুন) তবলছড়ি ইউনিয়ন সচিব মোঃ ওসমান আলীসহ সংশ্লিষ্ট্য ঘটনার সাথে জরিতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।
দৈনিক আস্থা/এমএইচ
















