ঢাকা ০২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

জয়পুরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

Astha DESK
  • আপডেট সময় : ০৯:২২:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
  • / ১১২২ বার পড়া হয়েছে

জয়পুরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাট পৌর শহরের বঙ্গবন্ধু রোড এলাকা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোকারম হোসেন দেওয়ান লিটনকে আটক করেছে র‌্যাব।

আজ রবিবার (১২ নভেম্বর) সকালে জয়পুরহাট র‍্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃত মোকারম হোসেন দেওয়ান লিটন নওগাঁর বদলগাছী উপজেলার খাদাইল গ্রামের মৃত মেহেদি হাসান দেওয়ানের ছেলে।

জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কােম্পানী অধিনায়ক মেজর মােঃ শেখ সাদিক জানান, ২০১৮ সালের ২৪ জুলাই সন্ধ্যায় পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল চেকপােস্ট বসায়।

সে সময় মােকাররম হােসেন দেওয়ান লিটনের শরীরে বিশেষ কায়দায় ফিটিং করা অবস্থায় নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়। পরবর্তীতে র‍্যাব বাদী হয়ে পাঁচবিবি থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

এরপর চলতি বছরের ৩১ জুলাই জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দিন তার যাবজ্জীবন সাজা দেন।

এদিকে আসামি জামিন নেওয়ার পর থেকে পালিয়ে থাকায় জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল তাকে আটকের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং গত রাতে তাকে আটক করতে সক্ষম হয়।

ট্যাগস :

জয়পুরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

আপডেট সময় : ০৯:২২:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩