ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টানা ১০ বছর ধরে ধর্ষণ, স্বামী করতেন ভিডিও

Astha DESK
  • আপডেট সময় : ০২:৫৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
  • / ১০৫৬ বার পড়া হয়েছে

টানা ১০ বছর ধরে ধর্ষণ, স্বামী করতেন ভিডিও

আন্তর্জাতিক ডেস্কঃ ঘুমন্ত অবস্থায় ফ্রান্সের এক মহিলাকে টানা ১০ বছর ধরে ৫১ জন পুরুষ ধর্ষণ করেছে। ধর্ষণের ভিডিও ধারণ করতেন স্বামী। অভিযোগ, এই কাজে যুক্ত খোদ মহিলার স্বামী!‌ সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই ঘটনা।

জানা গেছে, রাতে স্ত্রীর খাবারে মাদক মেশাতেন ওই ব্যক্তি। ঘুমিয়ে পড়লে বেডরুম থেকে স্ত্রীকে নিয়ে যেতেন বাড়ির একপাশে একটি নির্জন ঘরে। ডেকে আনতেন অচেনা পুরুষদের। সামনে বসেই ধর্ষণ দেখতেন এবং ভিডিও করতেন। অভিযুক্তের কম্পিউটারে হার্ড ডিস্কে একটি ফোল্ডারে যাবতীয় ধর্ষণের রেকর্ড পেয়েছে পুলিশ। এই ঘটনা চলেছে টানা ১০ বছর ধরে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও জানা গেছে অভিযুক্তের নাম ডমিনিক পি। ফ্রান্সের মাজানের বাসিন্দা। তাঁদের বিয়ের বয়স ৫০ বছর। তিন সন্তান রয়েছে দম্পতির। অভিযোগ, ডমিনিকের ইন্ধনে ১০ বছর ধরে ৯২ জন ‘অতিথি’ তাঁর স্ত্রীকে ধর্ষণ করেন। এই বর্বরতা চলে ২০১১ থেকে ২০২০ সাল অবধি। ধর্ষকদের বয়স ২৬ থেকে ৭৩ বছর। কেউ পেশায় দমকল কর্মী, ট্রাকচালক, আইটি কর্মী, ব্যাঙ্ক কর্মী, জেলের পাহারাদার। কেউ আবার সাংবাদিক, কাউন্সিলর।

স্ত্রীর রাতের খাবারে অ্যান্টি ডিপ্রেশন ওষুধ মিশিয়ে দিতেন ডমিনিক। ঘুমিয়ে পড়লে টানতে টানতে নিয়ে যেতেন ‘গেস্ট রুমে’। সেখানেই ঘুমন্ত অবস্থায় ধর্ষণ করা হত মহিলাকে।

তিনি যাতে ধরা না পড়েন, তার জন্য একাধিক শর্ত দিতেন ধর্ষকদের। যেমন ধূমপান করে কিংবা গায়ে সুগন্ধী লাগিয়ে ধর্ষণ করা যাবে না। যাতে স্ত্রীর ঘুম না ভেঙে যায়। সঙ্গমের আগে ধর্ষকদের গরম জলে হাত ধুতে হত। বাথরুমের বদলে রান্নাঘরে পোশাক পরিবর্তন করতে বলা হত। বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটি স্কুলের কাছে রেখে আসতে হত গাড়ি। সূত্র-ভারতীয় সংবাদ পত্র আজকাল)।

ট্যাগস :

টানা ১০ বছর ধরে ধর্ষণ, স্বামী করতেন ভিডিও

আপডেট সময় : ০২:৫৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩