ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়: শফিকুর রহমান Logo ডিম, সবজি ও ব্রয়লারের সঙ্গে মাছের বাজারে আগুন Logo নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা Logo রাষ্ট্রপতি ইস্যুতে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের Logo সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থায় চুক্তিভিত্তিক নতুন নিয়োগ Logo বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর Logo চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য Logo ৭৫ দোকান ঘিরে টানাপোড়েন, অনিশ্চয়তায় ৩শ পরিবারের জীবিকা Logo চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা Logo কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যা: চট্রগ্রাম থেকে প্রধান আসামি আটক

ট্রলের শিকার মধুমিতা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:৩৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৮৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

মধুমিতা সরকার। টলিপাড়ার দর্শকপ্রিয় অভিনেত্রী। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন দুই বাংলায়। পাখিখ্যাত এ অভিনেত্রী সম্প্রতি ব্যস্ত হয়েছেন বড়পর্দায়। পাশাপাশি সরব সামাজিক যোগাযোগমাধ্যমেও।

গত সোমবার নিজের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারে একটি ছবি শেয়ার করেছিলেন মধুমিতা। তার পরনে ছিল হাতকাটা ডিপ নেক টপ, গলায় সরু স্কার্ফ। স্পষ্ট বোঝা যাচ্ছে তার ক্লিভেজ। অভিনেতার এমন পোজে সেলফি পছন্দ হয়নি নেটিজেনদের একাংশের। তাই তো কটু মন্তব্য করেছেন অনেকে।

ছবি পোস্ট হওয়ার কিছুক্ষণের মধ্যেই আপত্তিকর মন্তব্যে ভরে যায় কমেন্ট বক্স। ফেসবুকে ওই পোস্টে কমেন্টস পড়েছে ২০ হাজারের বেশি। আর ছবিটি শেয়ার হয়েছে তিন শতাধিক। পরে অবশ্যই ফেসবুকে থেকে ছবিটি সরিয়ে ফেলেছেন অভিনেত্রী। কিন্তু রয়ে গেছে ইনস্টাগ্রাম ও টুইটারে।

কমেন্টস বক্সে একজন লিখেছেন, ‘এই ছবির জন্য পেজ আনলাইক দিলাম। দিনে দুপুরে ভয় পেয়ে গিয়েছি।’ অন্য একজন প্রশ্ন করেন, ‘মিডিয়াতে কাজ করছ তাও কেন এমন পোজ? আর কত প্রোডাকশন এবং ডিরেক্টরের অ্যাটেনশন লাগবে তোমার?’। মধুমিতার ছবি তোলার ভঙ্গি নিয়েও মন্তব্য করেছেন একজন। লিখেছেন, ‘আমি ভাবলাম কেউ ফাঁসি লেগে ঝুলে পড়ে আছে, পরে দেখলাম মধুমিতা।’

এর আগে খোলামেলা ছবি প্রদর্শন করে ট্রলের মুখে পড়েছিলেন স্বস্তিকা মুখার্জি, শ্রীলেখা মিত্রসহ অনেকে। ক্লিভেজ প্রদর্শন নিয়ে ঠোঁটকাটা মন্তব্যও করেছিলেন শ্রীলেখা। বলেছিলেন, ‘যা দেখার দেখুন, নোংরামি করবেন না’। শ্রীলেখার পরে স্বস্তিকাও একই বিষয়ে কড়া মন্তব্য করেছেন। বলেছেন, ‘তোমার থাকলে তুমিও দেখাও’।

ট্যাগস :

ট্রলের শিকার মধুমিতা

আপডেট সময় : ১১:৩৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১