ঢাকা ১১:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেভিড ইমনের রিমান্ডের পর তদন্ত কর্মকর্তা বদলী

Astha DESK
  • আপডেট সময় : ১০:৫২:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / ৯৯৯ বার পড়া হয়েছে

ডেভিড ইমনের রিমান্ডের পর তদন্ত কর্মকর্তা বদলী

স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রামের হাটহাজারীতে ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড মঞ্জুরের পরদিনই মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ আলাউদ্দিনকে সন্দ্বীপ থানায় বদলি করা হয়েছে। রিমান্ড চলাকালে তদন্ত কর্মকর্তা বদলির ঘটনায় মামলার তদন্ত নিয়ে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে।

গত ১২ আগস্ট চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিম ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর পরদিন (১৩ আগস্ট) জেলা পুলিশ সুপার মাসুদ আলম এসআই আলাউদ্দিনকে সন্দ্বীপ থানায় বদলির আদেশ দেন।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুর রহমান বদলির বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাতে এসআই আলাউদ্দিনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। দ্রুতই মামলাটির জন্য নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হবে।

এসআই আলাউদ্দিন দাবি করেন, তার বদলি প্রশাসনিক কারণে নয়, ‘জনস্বার্থে’ করা হয়েছে। তবে গুরুত্বপূর্ণ আসামির রিমান্ড চলাকালে বদলির বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে মামলাটির তদন্তভার হস্তান্তর নিয়েও পুলিশের কর্মকর্তাদের বক্তব্যে ভিন্নতা পাওয়া গেছে। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ প্রথমে বলেন, ডিবির অভিজ্ঞতা বেশি থাকায় ৩ দিন আগেই মামলাটি জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) স্থানান্তর করা হয়েছে।

রিমান্ড চলাকালে তদন্ত কর্মকর্তা বদলির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রিমান্ড শেষ না হওয়া পর্যন্ত এসআই আলাউদ্দিনই মামলার তদন্তের দায়িত্বে রয়েছেন। নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হলেও মামলাটি হাটহাজারী থানাতেই থাকবে।

এদিকে মামলার বাদী জসিম উদ্দিনও তদন্ত কর্মকর্তা বদলি বা মামলাটি ডিবিতে হস্তান্তরের বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ বলেন, নিরাপত্তার স্বার্থে ডেভিড ইমনকে জেলা ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রোববার (১৬ আগস্ট) তার রিমান্ড শেষ হয়েছে। আজ সোমবার তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।

প্রসঙ্গত, গত ২৬ জুলাই হাটহাজারীর বড়দিঘির পাড় এলাকায় ব্যবসায়ী জসিম উদ্দিনের একটি নির্মাণাধীন ভবনে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগ ওঠে। মুখোশধারী ৭-৮ জন দুর্বৃত্ত এ ঘটনা ঘটিয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। পরে জসিম উদ্দিন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

পরবর্তী সময়ে ওই মামলায় মোঃ আসিফ (২৫) ও ডেভিড ইমনকে আটক দেখিয়ে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই আলাউদ্দিন। গত ২ আগস্ট আদালত ডেভিড ইমনকে ওই মামলায় আটক দেখানোর আদেশ দেন। পরে তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর হয়।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

ডেভিড ইমনের রিমান্ডের পর তদন্ত কর্মকর্তা বদলী

আপডেট সময় : ১০:৫২:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬