ঢাকা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo মান্দায় মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo অপরাধমুক্ত ফুলবাড়িয়া গড়তে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন-নবাগত ওসি Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী Logo সিভিল প্রশাসনের সঙ্গে কাজ করবে সেনাবাহিনী: উপদেষ্টা Logo বাণিজ্য চুক্তির অগ্রগতিতে আজ ঢাকায় আসছেন ব্রেন্ডান লিঞ্চ Logo সরকারি কর্মকর্তাদের জন্য অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা জরুরি Logo সরকারি চাকরি জন্য স্ত্রীর চাঁপ: অভিমানের স্বামীর আত্মহত্যা Logo অগ্রণী ব্যাংকের ১ হাজার কোটি সাত্তার গ্রুপের পকেটে Logo শক্তি প্রয়োগ করে নৌ অবরোধ ভাঙ্গার প্রস্তুতি নিচ্ছে তেহরান Logo আতঙ্কে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল

ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

Astha DESK
  • আপডেট সময় : ১২:১৮:২৫ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩
  • / ১১৫১ বার পড়া হয়েছে

ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

স্টাফ রিপোর্টারঃ

চাকরি স্থায়ীকরণের দাবিতে রেলের অস্থায়ী শ্রমিকেরা রাজধানীর মালিবাগে রেললাইন অবরোধ করেছে। আজ রোববার (৩ সেপ্টেম্বর) আন্দোলনরত রেলশ্রমিকেরা সকাল ১০টার থেকে রেলপথ অবরোধ করেন। অবরোধের ফলে ঢাকার সঙ্গে সারা দেশের রেল চলাচল বন্ধ হয়ে গেছে।

রেলশ্রমিকেরা বলছেন, বাংলাদেশ রেলওয়েতে দীর্ঘদিন কর্মরত অস্থায়ী শ্রমিকদের সরকারি গেজেট বাস্তবায়নের মাধ্যমে চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন চলছে। বারবার রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ে কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েও কারও কাছ থেকে কোনো পদক্ষেপ বা কার্যকর ভূমিকা পাওয়া যায়নি। এতে সব শ্রমিক উদ্বিগ্ন।

এই পরিস্থিতিতে চার ডিভিশনের অস্থায়ী সব শ্রমিকের মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় প্রতিনিধিদের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকায় রেলপথ অবরোধ করা হয়েছে।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার বলেন, ১০টা থেকে অবরোধ করা হয়েছে। রেল চলাচল সাময়িক বন্ধ আছে।

ট্যাগস :

ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

আপডেট সময় : ১২:১৮:২৫ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩