ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাজারহাটে ট্রাক ও সিএনজির সংঘর্ষে নিহত-১, আহত-৫ Logo লালমনিরহাটে একই মঞ্চে হিন্দু-মুসলিমের যৌতুকহীন বিয়ে Logo চুয়াডাঙ্গায় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ মাদক কারবারী আটক Logo জামালপুরে ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন ১শ পরীক্ষার্থী Logo রাজধানীর খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট Logo আওয়ামী লীগের দাফন হয়ে গেছে Logo খামেনির শেষ বিদায়ে যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের Logo প্রকাশ্যে ক্ষমা ও শত কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ফুয়াদের নামে লিগ্যাল নোটিশ Logo রাজনৈতিক দল নিষিদ্ধ করা গণতান্ত্রকে দুর্বল করতে পারে-কংগ্রেসের সদস্য গ্রেস মেং Logo সাদাকে সাদা, কালোকে কালো বলতে- মির্জা ফখরুল

তল্লাশি ছাড়াই ঢাকা প্রবেশ করেছে আ.লীগ নেতাকর্মীদের গাড়ি

Astha DESK
  • আপডেট সময় : ০১:৫০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
  • / ১০৯৬ বার পড়া হয়েছে

তল্লাশি ছাড়াই ঢাকা প্রবেশ করেছে আ.লীগ নেতাকর্মীদের গাড়ি

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর প্রবেশমুখ আমিনবাজার চেকপোস্টে তল্লাশি ছাড়াই সমাবেশে যোগ দিতে যাচ্ছে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী বহনকারী বাস।

আজ শনিবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দিতে নেতাকর্মীদের নিয়ে শতাধিক বাস যেতে দেখা গেছে।

এ সময় সাভার উপজেলা আওয়ামী লীগের ব্যানার সম্বলিত স্টিকার বাসের সামনে সাটানো দেখা গেছে। এছাড়া প্রতিটি বাস থেকে জয় বাংলা স্লোগান দিতে দেখা গেছে।

এদিকে সকাল থেকে রাজধানীমুখী মানুষকে কঠোর তল্লাশির মুখে পড়তে হয়েছে। একটি পরিবহণকেও তল্লাশির বাইরে ঢাকায় প্রবেশ করতে দেওয়া হয়নি।

সকাল থেকে এখন পর্যন্ত প্রায় শতাধিক ব্যক্তিকে আটক দেখানো হয়েছে। পরে তাদের প্রিজনভ্যান করে সাভার থানায় পাঠানো হয়েছে।

যুবলীগের আশুলিয়া থানার আহ্বায়ক কবির হোসেন সরকার বলেন, আমরা ইতোমধ্যে সমাবেশের কাছাকাছি চলে এসেছি। রাস্তায় চেকপোস্ট ছিল কিন্তু আমাদের কোথাও চেক করেনি।

এ বিষয়ে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লা হিল কাফি বলেন, আমাদের বিভিন্ন জায়গায় চেকপোস্ট আছে। তারা চেকপোস্ট কার্যক্রম চালাচ্ছে। আমরাও দেখছি।

ট্যাগস :

তল্লাশি ছাড়াই ঢাকা প্রবেশ করেছে আ.লীগ নেতাকর্মীদের গাড়ি

আপডেট সময় : ০১:৫০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩