ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে কোটি টাকার পণ্য পাচার কালে রাজস্ব কর্মকর্তাসহ আটক-৩ Logo রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু Logo আওয়ামী লীগের পতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন:-স্বরাষ্ট্রমন্ত্রী Logo ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগে কলকাটি নাড়ছে ইরান! Logo দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সেনাবাহিনী মোতায়েন Logo আ. লীগের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ ৪শ জনের নামে মামলা Logo গাইবান্ধায় শিবির নেতাকে হত্যা: অভিযুক্তকে বহিষ্কার Logo রাজধানীতে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের Logo সিংগাইয়ে নিখোঁজ ৬ দিন পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

দেশপ্রেম ও মানবকল্যাণে কাজ করতে হবে-পার্বত্য উপদেষ্টা

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৪০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • / ২১৩৭ বার পড়া হয়েছে

দেশপ্রেম ও মানবকল্যাণে কাজ করতে হবে-পার্বত্য উপদেষ্টা

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

মানুষের জন্ম, মৃত্যু ও কর্মফলই তার আত্মিক উন্নয়নের প্রতিফলন। যাদের পূর্বজন্মে পূণ্য কর্ম ছিল, তাদের পরবর্তী জন্মেও তা বজায় থাকে। কর্মফল ভালো হলে পুনর্জন্মও শুভ হয় এবং পূণ্য কর্মের মাধ্যমে নির্বাণ লাভ সম্ভব।

আজ শুক্রবার (২২ আগস্ট/২৫) সকালে খাগড়াছড়ি জেলার মহাজনপাড়ায় পদ্মরঞ্জন চাকমার সাপ্তাহিক ক্রিয়া উপলক্ষে আয়োজিত ধর্মীয় পূণ্যানুষ্ঠানে অংশগ্রহণ করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন।

অনুষ্ঠানে পরলৌকিক সদগতি ও মঙ্গল কামনায় বুদ্ধ মূর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান, পিণ্ড দান, চীবর দানসহ বিভিন্ন দান কর্ম সম্পাদিত হয়। বক্তব্য রাখেন পদ্মরঞ্জন চাকমার পুত্র, সরকারি কর্মকর্তা নিপুন চাকমা।
এসময় উপস্থিত ছিলেন কাটাছড়ি বনবিহারের অধ্যক্ষ ইন্দ্র গুপ্ত মহাস্থবির, আনন্দ মিত্র মহাস্থবির, মৈত্রীপুর অরণ্য কুটিরের বিমলানন্দ মহাস্থবির, আর্যপুর বনবিহারের আর্য বোধি মহাস্থবিরসহ অন্যান্য বিশিষ্ট ভিক্ষু।

এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাগড়াছড়ি জেলার কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ে ছাত্রাবাস নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মিসেস শেফালীকা ত্রিপুরা, উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) খন্দকার মুশফিকুর রহমান, জেলা পরিষদের সদস্য প্রফেসর আবদুল লতিফ, এডভোকেট মঞ্জিলা, কংজপ্রু মারমা, অনিময় চাকমা, শহীদুল ইসলাম সুমন, প্রশান্ত কুমার ত্রিপুরা ও বঙ্গমিত্র চাকমা।

ট্যাগস :

দেশপ্রেম ও মানবকল্যাণে কাজ করতে হবে-পার্বত্য উপদেষ্টা

আপডেট সময় : ০৯:৪০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫