দেশের প্রত্যেক নাগরিকরা একটি করে গাছের চারা রোপণ করি: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:১৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / ১০০৯ বার পড়া হয়েছে
দেশের প্রত্যেক নাগরিকরা একটি করে গাছের চারা রোপণ করি: প্রধানমন্ত্রী
শেখ শ্রাবণ হোসেন শাওনঃ
ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এখনই সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। তাই আসুন
দেশের প্রত্যেক নাগরিকরা একটি করে গাছের চারা রোপণ করি।
শনিবার (১৩ জুন) বিকাল তিনটায় ডুলাহাজারার মালুম ঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব, আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে, একটি সুন্দর পরিবেশে তারা যেন শ্বাস নিতে পারে—এই চিন্তা থেকে যার যেখানে সম্ভব সেখানে একটি করে বৃক্ষের চারা রোপণ করুন।
তিনি আরও বলেন, বৃক্ষরোপণ অভিযান সফল করা গেলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন ও দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। আসুন আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি পরিষ্কার ও নিরাপদ পরিবেশ উপহার দেই।
দৈনিক আস্থা/এমএইচ



















