ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

ধর্ষণের ঘটনায় সালিশ কেন ফৌজদারি অপরাধ নয়: হাইকোর্ট

News Editor
  • আপডেট সময় : ০৬:২১:৫১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০
  • / ১১৪৯ বার পড়া হয়েছে

ধর্ষণের ঘটনায় সালিশ বৈঠক কেন ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ বিষয়ে চলমান অন্যান্য মামলা সম্পর্কে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

এদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইয়াদিয়া জামান। সঙ্গে ছিলেন মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের রিটকারী আইনজীবী শাহিনুজ্জামান শাহিন।

রূপপুর বালিশকাণ্ডের ঠিকাদার আসিফের জামিন

এর আগে, গতকাল মঙ্গলবার ধর্ষণের অপরাধে সালিশ বৈঠক করাকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার নির্দেশনা চেয়ে একটি রিট দায়ের করা হয়। রিট আবেদনে ধর্ষণের মামলা ১৮০ দিনের মধ্যে নিষ্পত্তি, বিচার শুরুর পর থেকে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত একটানা বিচার চলার বিধান ও আদেশ কার্যকর করার নির্দেশনা চাওয়া হয়। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে অ্যাডভোকেট শাহিনুজ্জামান শাহিন এ রিট দায়ের করেন।

রিট আবেদনে বলা হয়- গত ১০ বছরে সারাদেশের থানাগুলোতে কতগুলো ধর্ষণের মামলা দাখিল হয়েছে এবং কতগুলো মামলা বিচারের জন্য আদালতে পাঠানো হয়েছে। রিটে সেসব তথ্য জানানোর নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া ধর্ষণের মামলা রুদ্ধদার আদালতে বিচার করার বিধান কার্যকর করার নির্দেশনা চাওয়া হয়েছে।

রিট আবেদনে- আইন, স্বরাষ্ট্র, সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বিবাদী করা হয়।

প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর অ্যাডভোকেট ইয়াদিয়া জামান ধর্ষণের মামলায় আইন ও হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন চেয়ে বিবাদীদের প্রতি আইনি নোটিশ প্রেরণ করেন। কিন্তু সেই নোটিশের কোনও জবাব না পেয়ে হাইকোর্টে এই রিট দায়ের করা হয়।

ধর্ষণের ঘটনায় সালিশ কেন ফৌজদারি অপরাধ নয়: হাইকোর্ট

আপডেট সময় : ০৬:২১:৫১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০