নাটোরে আইনজীবীর উপর হামলা
- আপডেট সময় : ১১:০৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- / ১০১২ বার পড়া হয়েছে
নাটোরে আইনজীবীর উপর হামলা
স্টাফ রিপোর্টারঃ
জমি-সংক্রান্ত বিরোধের জেরে নাটোরে আইনজীবীর উপর হামলা ঘটনা ঘটেছে। সোমবার (২৯ জুন/২৬) নাটোর জেলা জজ আদালত প্রাঙ্গণে এ হামলা ঘটনা ঘটে।
জানা যায়, সিংড়ার মহিষমারিতে জমি নিয়ে বিরোধের জেরে আদালতের দেওয়া নিষেধাজ্ঞার আদেশে ক্ষুব্ধ হয় সিংড়া উপজেলার মহিষমারি গ্রামের বাসিন্দা রেজাউল করিম-এর ছেলে কাবিল উদ্দিন (২৮)।
নিষেধাজ্ঞার আদেশের জেরে নাটোর জেলা আইনজীবী সমিতি সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাবেক সরকারি কৌঁসুলি (জিপি) সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আসাদুল ইসলাম আসাদ-এর উপর লাঠি ও রড নিয়ে অতর্কিতভাবে তার ওপর হামলা চালায় কাবিল উদ্দিন। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলাকারীকে তাৎক্ষণিকভাবে আইনজীবী ও সাধারণ মানুষ আটক করে পুলিশে সোপর্দ করেছে। সুষ্ঠু তদন্ত এবং দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় আইনজীবীরা তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান জানিয়েছেন যে, ঘটনার পরপরই অভিযুক্ত হামলাকারী কাবিল উদ্দিনকে আটক করা হয়েছে। ঘটনার পর তাৎক্ষণিকভাবে থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।
ওসি আরও স্পষ্ট করেছেন যে, ভুক্তভোগী পরিবার বা আইনজীবী সমিতির পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলেই পরবর্তী আইনগত পদক্ষেপ ও নিয়মিত মামলা রুজু করা হবে।
দৈনিক আস্থা/এমএইচ



















