শিরোনাম:
নিজের গুলিতে লাশ হলেন টিকটক তারকা
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৪:১১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
- / ১০৭১ বার পড়া হয়েছে
নিজের গুলিতে লাশ হলেন টিকটক তারকা
আন্তর্জাতিক ডেস্কঃটিকটকের জন্য ভিডিও বানাতে গিয়ে নিজের গুলিতে ১৯ বছর বয়সী এ তরুণ নিহত হয়েছেন। তার নাম হামিদুল্লাহ। তিনি জনপ্রিয় টিকটক তারকা ছিলেন।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, বুধবার পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সোয়াত উপত্যকার কাবাল তহশিলে এ ঘটনা ঘটে।
[irp]
পুলিশ জানিয়েছে, যারা ভিডিও করছিলেন, ঘটনার সঙ্গে সঙ্গেই সেই বন্ধুরা স্থানীয় হাসপাতালে হামিদুল্লাহকে নিয়ে যান। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ভিডিওতে দেখা গেছে, তরুণ প্রথমে বন্দুকে গুলি ভরছে। এরপর মজা করে আত্মহত্যার নাটক করতে গিয়েই গুলি চালিয়ে ফেলেন। এতে সরাসরি তার মাথায় গুলি লাগে।
[irp]
























