ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের সুবিধার জন্য মাঝনদী থেকে ফেরি ফেরালেন এমপি হান্নান মাসউদ

Astha DESK
  • আপডেট সময় : ১২:৩৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / ১০১৪ বার পড়া হয়েছে

নিজের সুবিধার জন্য মাঝনদী থেকে ফেরি ফেরালেন এমপি হান্নান মাসউদ

আস্থা ডেস্কঃ

নোয়াখালীর হাতিয়ায় যাত্রী ও মালবাহী যানবাহন নিয়ে ছেড়ে যাওয়া ফেরিতে নিজে উঠার জন্য মাঝনদী থেকে ঘুরিয়ে আবার ঘাটে ফেরানোর অভিযোগ উঠেছে সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ-এর ‍বিরুদ্ধে।

গতকাল শনিবার বিকেলে ফেরি মাহান্দা হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্ধারিত সময় অনুযায়ী শনিবার বিকেল সাড়ে ৩টায় যাত্রী ও পণ্যবাহী যানবাহন নিয়ে চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশে রওনা দেয় ফেরি ‘মহানন্দা’। ২০ মিনিট পরে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ গাড়িতে করে চেয়ারম্যান ঘাটে পৌঁছান। ততক্ষণে ফেরিটি ঘাট থেকে বেশ কিছু দূর চলে যায়।

তাকে নেওয়ার জন্য ফেরিটি ঘুরিয়ে আবার চেয়ারম্যান ঘাটে আনা হয়। এরপর হান্নান মাসউদকে নিয়ে ফেরিটি দ্বিতীয়বারের মতো নলচিরা ঘাটের উদ্দেশে যাত্রা শুরু করে। এ সময় তার সাথে তার দলীয় নেতা-কর্মীরা ফেরিতে উঠেন।

ঘাট ইজারাদারের প্রতিনিধি মোঃ জহির উদ্দিন বলেন, ফেরি ছাড়ার সময় নিয়ে কিছুটা বিভ্রান্তি ছিল। তবে বেলা সাড়ে ৩টায় ফেরিটি ছেড়ে যাওয়ার প্রায় ২০ মিনিট পর এমপি সাহেবকে নেওয়ার জন্য আবার ঘাটে ফেরানো হয়।

ফেরির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম বলেন, ‘চেয়ারম্যানঘাট থেকে ফেরি ছেড়ে দেওয়ার পর এমপি সাহেব আমাদের ম্যানেজারকে ফোন করেন। ম্যানেজার ফোন করে এমপি সাহেবকে নিয়ে যেতে বললে ফেরি আবার ঘাটে ভেড়ানো হয়।’

এ বিষয়ে সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বলেন, ‘আমি সংসদ সদস্য। সরকারি কাজেই আমার হাতিয়া যাওয়া জরুরি ছিল। তাই আমাকে ফেরিতে যেতে হয়েছে। তাছাড়া ফেরি তো ঘাট থেকে খুব বেশি দূর যায়নি। ছাড়ার এক মিনিটের মধ্যে আমি ঘাটে পৌঁছেছি। কিন্তু এ নিয়ে কুচক্রী মহল বিভ্রান্তি ছড়াচ্ছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

নিজের সুবিধার জন্য মাঝনদী থেকে ফেরি ফেরালেন এমপি হান্নান মাসউদ

আপডেট সময় : ১২:৩৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬