ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্মাণকাজে বালু উত্তোলন; বন্ধ করে দিলো প্রশাসন

Astha DESK
  • আপডেট সময় : ১০:৪৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / ১০১৯ বার পড়া হয়েছে

নির্মাণকাজে বালু উত্তোলন; বন্ধ করে দিলো প্রশাসন

স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপকূলীয় ৩নং রায়পুর ইউনিয়নে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবির মধ্যেই চলমান উন্নয়নকাজে ব্যবহারের জন্য বালু উত্তোলনকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন ব্যক্তির নাম ব্যবহার করে অনুমতি ছাড়া বালু উত্তোলনের চেষ্টা করা হচ্ছে।

স্থানীয়দের দাবি, বঙ্গোপসাগরসংলগ্ন রায়পুর ইউনিয়নের মানুষ দীর্ঘদিন ধরে জোয়ার-জলোচ্ছ্বাসের সঙ্গে সংগ্রাম করে আসছেন। জোয়ারের পানি বৃদ্ধি পেলে অনেক সময় বেড়িবাঁধ উপচে বা ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে পানি ঢুকে বিভিন্ন এলাকা প্লাবিত হয়। এ কারণে উপকূলবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, উপকূলীয় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রায় ৩শ ১৯ কোটি টাকার ব্লক ও বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পটির কাজ বর্তমানে চলমান রয়েছে।

স্থানীয় বাসিন্দা মুহাম্মদ আব্দুল হান্নান এক ফেসবুক ভিডিওতে অভিযোগ করে বলেন, বালু উত্তোলন বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলেও সংশ্লিষ্টরা তা মানেননি।

তিনি জানান, আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে বিষয়টি অবহিত করলে তিনি সংশ্লিষ্ট তহসিল কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠান। তহসিল কর্মকর্তা গিয়ে বালু উত্তোলন বন্ধ রাখার নির্দেশ দেন।

তবে অভিযোগ রয়েছে, নির্দেশনা অমান্য করে পুনরায় বালু উত্তোলনের চেষ্টা করা হয়।

পরে বিষয়টি আবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে জানানো হলে তিনি পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে ব্যবস্থা নেন এবং বালু উত্তোলনের কাজে ব্যবহৃত মালামাল জব্দ করেন।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

নির্মাণকাজে বালু উত্তোলন; বন্ধ করে দিলো প্রশাসন

আপডেট সময় : ১০:৪৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬