ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার পায়ের রগ কাটে দিয়েছে দুর্বৃত্তরা

Astha DESK
  • আপডেট সময় : ০৫:৪১:৪১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / ১০০৫ বার পড়া হয়েছে

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার পায়ের রগ কাটে দিয়েছে দুর্বৃত্তরা

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জাকারিয়া হাসান জিলহানকে বাড়ি থেকে ডেকে নিয়ে পায়ের রগ কেটে ও কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত ৮টা ১৫ মিনিটে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

আহত জাকারিয়া হাসান জিলহান নিষিদ্ধ ছাত্রলীগের সীতাকুণ্ড ডিগ্রি কলেজ শাখার সহ-সভাপতি। তিনি ওই এলাকার মৃত হারুনের ছেলে।

প্রথমে তাকে স্থানীয়রা উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন বলেন, রাত ৯টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। শরীরের বিভিন্ন স্থানে এমন ক্ষত রয়েছে যে সেলাই দেওয়ার মতো অবস্থাও ছিল না। তার পায়ের রগ কাটা ছিল বলে ধারণা করা হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় পাঠানো হয়েছে।

সীতাকুণ্ড মডলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহিনুল ইসলাম বলেন, এখনো কোনো অভিযোগ পাইনি। খবর পেয়ে পুলিশ ঘটনার তদন্তে কাজ শুরু করেছে। হামলাকারী ব্যক্তিদের আটক করতে পুলিশ অভিযান চালিয়েছে। হামলাকারীরা সবাই এলাকা ছেড়ে পালিয়েছেন।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার পায়ের রগ কাটে দিয়েছে দুর্বৃত্তরা

আপডেট সময় : ০৫:৪১:৪১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬