ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

Astha DESK
  • আপডেট সময় : ১২:২৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / ১০১৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

নীলফামারীর ডোমার উপজেলার সড়ক দুর্ঘটনায় ব্যাটারিচালিত ভ্যানচালকসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছে। আজ রোববার বিকেল ৪টার দিকে ডোমার-জলঢাকা সড়কে এ দুর্ঘটনা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত ভ্যানকে নিয়ন্ত্রণ হারানো দ্রুতগতির ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ভ্যানচালকসহ একই পরিবারের আরও তিনজন যাত্রী নিহত হয়।

পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য একজনকে রংপুর মেডিকেলে নেওয়া হয়।

দুর্ঘটনায় নিহতরা হলো– নাদিয়াপাড়ার অলি বর্মনের ছেলে মিথিলা ভ্যানচালক পরিমল বর্মন (৪০), একই এলাকার প্রদীপ বর্মনের স্ত্রী প্রতিমা রানি (২৮), দুই ছেলে পিতোসা (৮) ও যাদব(৪)।

ঘটনা নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুল্লাহ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

নীলফামারীতে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

আপডেট সময় : ১২:২৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬