ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

নেইমারকে ছাড়াই কাপ জিতল পিএসজি

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:০৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
  • / ১১১৩ বার পড়া হয়েছে

নেইমারকে ছাড়াই কাপ জিতল পিএসজি

স্পোর্টস ডেস্ক :বুধবার দলের সবচেয়ে বড় তারকা নেইমারকে ছাড়াই ফরাসি কাপের ফাইনালে নেমেছিল পিএসজি। তবে তাতেও শিরোপা ধরে রাখতে মোটেও অসুবিধা হয়নি তাদের। কিলিয়ান এমবাপের দুর্দান্ত নৈপুণ্যে মোনাকোর বিরুদ্ধে ফাইনালে ২-০ গোলের জয় তুলে নিয়েছে ফরাসি জায়ান্টরা।

এদিন গোল করানোর পাশাপাশি নিজেও একটি গোল করেন এমবাপে। এ নিয়ে পিএসজি রেকর্ড ১৪ বারের মতো ফরাসি কাপের শিরোপা ঘরে তুলল। দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা জিতেছে মার্সেই, ১০ বার।

[irp]

প্যারিসে এদিন প্রথমার্ধেই ইকার্দির গোলে এগিয়ে যায় পিএসজি। ম্যাচের ১৯ মিনিটে এমবাপের কাছ থেকে বল পেয়ে দলকে এগিয়ে দেন ইকার্দি।

এদিন অবশ্য নেইমার না থাকার ছাপ পিএসজির খেলায় বেশ স্পষ্ট ছিল। অগোছালো আক্রমণ, পরিকল্পনার অভাব ছিল পিএসজির খেলায়। তবু এমবাপের দাপটে তা অতিক্রম করে দলটি। ম্যাচের ৮১ মিনিটে ডি মারিয়ার পাস থেকে দারুণ এক গোল করে ব্যবধান ২-০ করে এমবাপে।

[irp]

ট্যাগস :

নেইমারকে ছাড়াই কাপ জিতল পিএসজি

আপডেট সময় : ১১:০৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১