শিরোনাম:
নেতানিয়াহুর বক্তব্য শুনেছে দুই মুসলিম দেশ
Astha DESK
- আপডেট সময় : ০৮:১৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / ১০০১ বার পড়া হয়েছে
নেতানিয়াহুর বক্তব্য শুনেছে দুই মুসলিম দেশ
আন্তর্জাতিক ডেস্কঃ
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় অধিবেশন কক্ষ ত্যাগের (ওয়াকআউট) ঘটনা ঘটেছে।
মুসলিম ও আরব রাষ্ট্র প্রতিবাদ জানিয়ে সভাকক্ষ ত্যাগ করলেও নিজ আসনে বসে তার বক্তব্য শুনেছে দেশ বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত।
ইসরাইলের নিজস্ব পর্যালোচনার বরাতে জানা গেছে, নেতানিয়াহুর ৪১ মিনিটের বক্তব্যের সময় বাংলাদেশসহ অন্তত ৭৭টি দেশের আসন পুরোপুরি ফাঁকা ছিল।
ইসরাইলি প্রধানমন্ত্রী পোডিয়ামে ওঠার সঙ্গে সঙ্গেই বিভিন্ন দেশের প্রতিনিধিরা ক্ষোভে ফেটে পড়েন এবং ওয়াকআউট করে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান। সূত্র: ইয়েনেট নিউজ।
আস্থা/এমএইচ























