নেত্রকোনায় বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন
- আপডেট সময় : ০১:৩২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
- / ১১০৭ বার পড়া হয়েছে
নেত্রকোনায় বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন
আব্দুর রহমান ঈশান/নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনায় নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার (৮আগষ্ট) সকাল ৯টায় নেত্রকোনা মোক্তারপাড়া মুক্তমঞ্চে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত কুমার সরকার সজল, জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিক। এছাড়াও জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে, জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে বঙ্গমাতা জীবন ও কর্মের নানা দিক তুলে ধরে আলোচনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
























