ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর Logo পুলিশের ৭শত সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি Logo রাবিতে সাংবাদিক-শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা, আহত অন্তত-১৪

পদ হারালেন ছাত্রদল সভাপতি শ্রাবণ

Astha DESK
  • আপডেট সময় : ১০:১৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
  • / ১৩৬২ বার পড়া হয়েছে

পদ হারালেন ছাত্রদল সভাপতি শ্রাবণ

স্টাফ রিপোর্টারঃ

গত ২৯ জুলাই ঢাকার প্রবেশমুখে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় পদ হারালেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। তাকে সরিয়ে রাশেদ ইকবাল খানকে কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি। আজ মঙ্গলবার (৮আগষ্ট) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের অসুস্থতার কারণে তার পরিবর্তে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন রাশেদ ইকবাল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

তবে দলের একটি সূত্র জানায়, গত ২৯ জুলাই ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে শ্রাবণের কার্যক্রমে সন্তুষ্ট নন দলের শীর্ষ নেতৃত্ব। সেদিন কর্মসূচিতে দল থেকে দেওয়া দায়িত্ব তিনি সঠিকভাবে পালন করতে পারেননি বলে মনে করছেন দলের সর্বোচ্চ নীতিনির্ধারক। যার কারণে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

বিএনপির দায়িত্বশীল এক নেতা বলেন, শ্রাবণ অসুস্থ নন। তাকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে মানেই তিনি আর ছাত্রদল সভাপতি নেই। কিন্তু কৌশলগত কারণে সরাসরি তাকে বাদ দেওয়া হয়নি।

শ্রাবণকে যখন দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয় তখন তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন। তিনি নিজেও জানতেন না তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ছাত্রদলের একজন জ্যেষ্ঠ নেতা বলেন, সভাপতিকে সরিয়ে দেওয়া হবে এমন খবর তাদের কাছে ছিল না। তবে ২৯ জুলাইয়ের কর্মসূচিতে শ্রাবণের কার্যক্রমে সন্তুষ্ট না হওয়ায় বিভিন্ন দিক থেকে সমালোচনা হচ্ছিল। বিষয়টি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও জানতেন।

বিএনপির দায়িত্বশীল সূত্র জানায়, ২৯ জুলাইয়ের অবস্থান কর্মসূচিতে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার তালিকা বেশ দীর্ঘ। অঙ্গ ও সহযোগী সংগঠনের আরো কয়েকজন শীর্ষ স্থানীয় নেতাসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের অনেকে এই তালিকায় আছেন। শ্রাবণের অব্যাহতির পর অনেকেই পদ হারানোর আতঙ্কে আছেন বলে জানা গেছে।

ট্যাগস :

পদ হারালেন ছাত্রদল সভাপতি শ্রাবণ

আপডেট সময় : ১০:১৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩