ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

পাঞ্জাবকে ১৫৮ রানের টার্গেট দিল দিল্লি

News Editor
  • আপডেট সময় : ১০:১৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
  • / ১১৪০ বার পড়া হয়েছে

টস জিতে ফিল্ডিং বেছে নেয়ার সুবিধাটা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। দিল্লি ক্যাপিটালসকে ব্যাট করতে পাঠিয়ে তাদেরকে মাত্র ১৫৭ রানে বেধে ফেলেছে লোকেশ রাহুলের দল। জিততে হলে প্রীতি জিনতার দলকে করতে হবে ১৫৮ রান।

দুবাইর ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই দারুণ বিপর্যয়ে পড়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। ১৩ রানেই তিন উইকেট হারিয়ে বসে দিল্লি। পাঞ্জাবের পেসার মোহাম্মদ শামির আগুনে বোলিংয়ের সামনে টিকতেই পারছিল না শ্রেয়াস আয়ারের দল। পৃথ্বি শ ৫ রানে আউট হন। তার আগেই রানআউটের শিকার হন শিখর ধাওয়ান। কোনো রানই করতে পারেননি তিনি।

তিন নম্বরে ব্যাট করতে নামা শিমরন হেটমায়ার আউট হন মাত্র ৭ রান করে। দ্রুত তিন উইকেট পড়ার পর দিল্লি ঘুরে দাঁড়ায় অধিনায়ক শ্রেয়াস আয়ার এবং রিশাভ পান্তের ব্যাটে। এই দু’জনের ব্যাটে স্লো হলেও ৭৩ রানের জুটি গড়ে ওঠে। ৩২ বল খেলে আয়ার করেন ৩৯ রান। ২৯ বল খেলে ৩১ রান করেন রিশাভ পান্ত।

মূলতঃ মার্কাস স্টোইনিজের ঝড়ো ব্যাটিংয়েই শেষ পর্যন্ত একটা লড়াকু স্টোর দাঁড় করাতে সক্ষম হয় দিল্লি। ২১ বলে ৫৩ রান করে রান আউট হন স্টোইনিজ। অক্ষর প্যাটেল করেন ৬ রান। অশ্বিন করেন ৪ রান। রাবাদা কোনো বলও খেলেননি, রানও করেননি। অ্যানরিখ নর্তজে করেন ১ বলে তিন রান ।

পাঞ্জাবের হয়ে একাই ৩ উইকেট নেন মোহাম্মদ শামি। শেলডন কটরেল নেন ২ উইকেট এবং রবি বিষনই নেন ১ উইকেট।

পাঞ্জাবকে ১৫৮ রানের টার্গেট দিল দিল্লি

আপডেট সময় : ১০:১৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০