পানছড়িতে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছে ৩ বিজিবি
- আপডেট সময় : ১১:০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / ১০০২ বার পড়া হয়েছে
পানছড়িতে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছে ৩ বিজিবি
পানছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার
স্বাস্থ্য সেবায় সর্ব ক্ষেত্রে পিছিয়ে পড়া দুর্গম কেস্টমনিপাড়ায় চিকিৎসা সেবার হাত বাড়িয়েছে লোগাং জোন (৩ বিজিবি)।
ছাব্বিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চিকিৎসা সেবা নিতে আসা কষ্টের কথা বিবেচনা করে
চিকিৎসা সেবার হাত বাড়ায় লোগাং জোন (৩ বিজিবি)। পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি লোগাং জোন অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল মোহাম্মদ রবিউল ইসলাম পিএসসি।
তারই অংশ হিসাবে ৩ বিজিবি লোগাং জোন অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল মোহাম্মদ রবিউল ইসলামের দিক নির্দেশনায় কেস্টমনিপাড়া এলাকার শতাধিক মানুষকে শনিবার বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।
মেডিকেল ক্যাম্পেইনে স্থানীয় অসহায়, হতদরিদ্র ও অসুস্থ (পুরুষ, নারী ও শিশুসহ) জনসাধারণের মধ্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন লোগাং জোন (৩ বিজিবি)’র মেডিকেল অফিসার মেজর মোঃ নাঈমুল মুশফিক।
চিকিৎসা নিতে আসা সকলেই এ চিকিৎসা সেবা নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে বিজিবির প্রতি কৃতজ্ঞতার প্রকাশ করেন।



















