শিরোনাম:
পুকুরে ভেসে উঠল নিখোঁজ দুই ভাইয়ের লাশ
Astha DESK
- আপডেট সময় : ০৬:২২:১৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / ১০৭৯ বার পড়া হয়েছে
টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে সহোদর দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার (১৭ মে) দুপুরে সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের পানিয়াবান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মোঃ মোবাসির হোসেন (১২) ও মোস্তাফিজুর রহমান (৮)। বজলুর রহমান মজনুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে সহোদর দুই ভাই নিখোঁজ ছিল। দুপুরের দিকে মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে এলাকাবাসীরা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।
ইউপি সদস্য আলী আকবার বলেন, মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। মাগরিবের নামাজের পর তাদের জানাজা অনুষ্ঠিত হবে।
দৈনিক আস্থা/এমএইচ




















