ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর Logo পুলিশের ৭শত সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি Logo রাবিতে সাংবাদিক-শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা, আহত অন্তত-১৪ Logo কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসীরুদ্দীনের ওপর হামলা Logo ম্যানেজ করেই চলে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ব্যবসা

প্রতারকরা দেশকে ধ্বংস করে ফেলছ-ফখরুল

Astha DESK
  • আপডেট সময় : ০৩:২০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
  • / ১০৯৮ বার পড়া হয়েছে

প্রতারকরা দেশকে ধ্বংস করে ফেলছে-ফখরুল

আস্থা ডেস্কঃ

এদেশের জনগণ এমনতেই ধর্মপ্রাণ মানুষ। তাদেরকে জঙ্গী বানিয়ে ফায়দা লুটতে চায় এ সরকার। আজকে আমরা একটি ভয়াবহ অবস্থায় আছি। সব ক্ষেত্রেই শুধু প্রতারণা। আজকে ভয়ংকর প্রতারকরা দেশকে ধ্বংস করে ফেলছে। গ্রামে জঙ্গি নাটক সাজিয়ে সরকার পশ্চিমা বিশ্ব এবং ভারতকে দেখাতে চায়। জঙ্গী তো আওয়ামী লীগ। তারা মানুষ হত্যা করছে।

আজ মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

সাবেক মন্ত্রী ও জাপার একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে ও এসএমএম শামীমের পরিচালিত সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহীম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন, প্রেসিডিয়াম সদস্য কাজী নাহিদ, নওয়াব আলী আব্বাস খান, মাওলানা রুহুল আমিন, নজরুল ইসলাম প্রমুখ।

জাতি আজ কঠিন সময় পার করছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, আমি প্রায়ই ফ্যাসিবাদের কথা বলি, অনেকে জানতে চান ফ্যাসিবাদ কী? আজকে আওয়ামী লীগের শাসন দেখলেই বোঝা যাবে ফ্যাসিবাদী শব্দের অর্থ কী। আজকে অবিচার অত্যাচারের নমুনা দেখুন। দেশে এক ব্যক্তির একদলীয় শাসন চলছে। তবে, আশার বাণী মানুষ জেগে উঠেছে, এগিয়ে আসছে।

২১ আগস্টের গ্রেনেড হামলা অত্যন্ত ন্যাক্কারজনক উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এখানে ষড়যন্ত্রমূলকভাবে তারেক রহমানকে ফাঁসানো হয়েছে। ১৪৫ দিন রিমান্ডে নিয়ে তাড়াতাড়ি করে রায় দিয়ে মুফতি হান্নানের ফাসি কার্যকর করা হয়েছে। শেখ হাসিনা নিজেও এ মামলায় সাক্ষী ছিলেন, তিনি যাননি। মুফতি হান্নান ফাঁসির আগে তিনি একটি স্টেটমেন্ট দিয়েছিল, তা প্রকাশ হওয়ার আগেই তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল। অথচ, বিএনপির শাসনামলেই মুফতি হান্নানকে আটক করা হয়েছিলো।

ট্যাগস :

প্রতারকরা দেশকে ধ্বংস করে ফেলছ-ফখরুল

আপডেট সময় : ০৩:২০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩