প্রতারণার ১৩০ মামলার আসামি আটক
- আপডেট সময় : ১০:২৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / ১০৬৩ বার পড়া হয়েছে
প্রতারণার ১৩০ মামলার আসামি আটক
স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রতারণার মাধ্যমে বিপুল অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা ১৩০ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নিশাত দিলরুবা জাহানকে (৩৯) আটক করেছে র্যাব।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকার বাড্ডা এলাকা থেকে তাকে আটক করা হয়। সে শিবগঞ্জ উপজেলার শিবনারায়ণপুর গ্রামের মোঃ সানোয়ার হোসেনের স্ত্রী।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিশাত দিলরুবা জাহানের বিরুদ্ধে প্রায় ১৩০টি প্রতারণা মামলা রয়েছে এবং এসব মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি।
অভিযোগ রয়েছে, একটি অবৈধ এনজিওর মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে আত্মসাৎ করা হয়েছে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশাত বলেন, আটক এড়াতে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। নিশাত দিলরুবা জাহানকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ




















