ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক: ধর্মান্তরিত হয়ে বিয়ে

Astha DESK
  • আপডেট সময় : ১১:৫৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / ১০০৫ বার পড়া হয়েছে

প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক: ধর্মান্তরিত হয়ে বিয়ে

‎​ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধিঃ

‎অনলাইনে মাত্র তিন মাসের প্রেমের সুত্র ধরে চীন থেকে বাংলাদেশে এসে সনাতন ধর্ম ত্যাগ করে মুসলিম হয়ে বিয়ে করেছেন প্রেমিকা আয়েশা সুলতানা (২১)’কে। গত এক মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশে অবস্থান করা এই চীনা যুবকের নাম সোহান চাও (৩৮), তবে ধর্মান্তরিত হওয়ার পর তার নতুন নাম রাখা হয়েছে ‘মোহাম্মদ’।

‎​আয়েশা সুলতানা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের বাইসার গ্রামের আবদুল আলিমের মেয়ে। অন্যদিকে, চীনের নাগরিক সোহান চাও ওরফে মোহাম্মদ চীনের হেনান (হানান) প্রদেশের নানিয়াং শহরের বাসিন্দা সংফু ফ্যাং-এর একমাত্র ছেলে। তার এক বোন রয়েছে।
‎​
‎​আয়েশা সুলতানা জানান, প্রায় তিন মাস আগে ‘ওয়ালটপ’ নামের একটি অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে সোহান চাওয়ের সাথে তার পরিচয় হয়। পরিচয়ের পর থেকে নিয়মিত কথোপকথনের মাধ্যমে তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই ভালোবাসার টানেই গত ১২ জুন চীন থেকে বাংলাদেশে আসেন সোহান। ওই রাতেই আয়েশা সুলতানা বিমানবন্দর থেকে তাকে রিসিভ করে কসবার বাইসার গ্রামের বাড়িতে নিয়ে আসেন।
‎​
‎​গ্রামের বাড়িতে আসার পরদিন অর্থাৎ ১৪ জুন আয়েশা ও সোহান ঢাকায় যান। সেখানে হাইকোর্টের আইনজীবী লিমা আক্তারের মাধ্যমে সোহানের বাবা সংফু ফ্যাং-এর সাথে যোগাযোগ করা হয়। সোহানের বাবার সম্মতি এবং আয়েশার পরিবারের ইচ্ছায় সোহান চাও সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধর্মান্তরিত হওয়ার পর ধর্মীয় রীতি অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর থেকে তারা ঢাকাতেই বসবাস করছিলেন।
‎​
‎​গত বৃহস্পতিবার (১৬ জুলাই) আয়েশা সুলতানা তার চীনা স্বামীকে নিয়ে কসবায় বাবার বাড়িতে আসেন।

‎​আয়েশার বাবা আবদুল আলিম বলেন,
‎”গত ১২ জুন চীনা যুবকটি দেশে আসে। আমরা ঢাকায় গিয়ে উকিলের মাধ্যমে সব খোঁজখবর নিয়েছি। সে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমার মেয়ের সাথে তার বিয়ে দিয়েছি। এতদিন তারা ঢাকাতেই ছিল। বর্তমানে মেয়ের চীনে যাওয়ার কাগজপত্র তৈরির কাজ চলছে, সব ঠিক হলে সে আয়েশাকে চীনে নিয়ে যাবে। আমি জেনে শুনেই এই বিয়েতে সম্মতি দিয়েছি।”

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক: ধর্মান্তরিত হয়ে বিয়ে

আপডেট সময় : ১১:৫৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬