ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

ফরিদপুরে ২৯ বছর পর হত্যা মামলার পলাতক আসামি আটক

Astha DESK
  • আপডেট সময় : ০৭:৫০:৫৭ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৬১ বার পড়া হয়েছে

ফরিদপুরে ২৯ বছর পর হত্যা মামলার পলাতক আসামি আটক

মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের চাঞ্চল্যকর ভাগ্নের হাতে নৃশংসভাবে মামা হত্যা মামলায় আলাদত কর্তৃক যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত ও ২,০০০/- (দুই হাজার) টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল মান্নান (৫২)কে ২৯ বছর আটক করেছে র্যাব-১০।

আজ বুধবার (৬ সেপ্টেম্বর) কোম্পানী অধিনায়ক লেঃ কর্ণেল কে এম শাইখ আকতার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ৫ সেপ্টেম্বর আনুমানিক রাত পৌনে নয়টার দিকে র্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর সহযোগীতায় ফরিদপুর জেলার ভাঙ্গায় একটি অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

তার গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলায় এবং একই জেলার ভেড়ামারা থানার মামলা নং-০২, তারিখ-০৭/০৬/১৯৯৪ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ দন্ড বিধির আসামি আব্দুল মান্নানকে কুষ্টিয়া থেকে আটক করে। তার গ্রামের বাড়ি ভেড়ামারা থানার গোপীনাথপুর। তার পিতা আমিন উদ্দিন মিয়া।
র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি উক্ত মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করে।
র‍্যাব আরও জানায় প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গত ১৯৯৪ সালের ৭ জুন আনুমানিক সকাল সাড়ে দশটার ঘটিকায় আসামি আব্দুল মান্নান তার আপন ছোট ভাই মোঃ নান্নুর সাথে পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হয়। ওই দিন আব্দুল মান্নানের আপন ছোট মামা ভিকটিম মৃত ওসমান খামারু ভাইয়ে ভাইয়ে ঝগড়া বিবাদ মেটানোর জন্য তাদের বাড়িতে আসে। ভিকটিম ওসমান ধৃত আব্দুল মান্নানের বাড়িতে আসার সাথে সাথেই আব্দুল মান্নান তার মামার দিকে ধারালো বর্শা ছুড়ে মারে। উক্ত ধারালো বর্শায় ভিকটিম মৃত ওসমানের বুকের বাম পাশ ভেদ করে এফোঁড়-ওফোঁড় হয়ে যায়। এতে ওসমান ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। উক্ত হত্যাকান্ডের পর মৃত ওসমান এর পরিবারের লোকজন কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় আসামি আব্দুল মান্নানের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়ের পর থেকে আব্দুল মান্নান দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ছদ্মবেশ ধারন করে আত্মগোপন করেছিল।
সর্বশেষ ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন বাবলাতলা এলাকায় নিজের নাম ও পরিচয় গোপন করে ভুয়া পরিচয় ধারণ করে বিবাহ করে স্থায়ীভাবে বসবাস করে আসছিল বলে জানা যায়। আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

ফরিদপুরে ২৯ বছর পর হত্যা মামলার পলাতক আসামি আটক

আপডেট সময় : ০৭:৫০:৫৭ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩