ঢাকা ০১:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্টাইলে ফেনসিডিল সেবনের ছবি ফেসবুকে পোস্ট,যুবক আটক

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৮:৫২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১
  • / ১০৭৮ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুন পাড়া গ্রামে ফেনসিডিল সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করায় এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৪ মে) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে ওই ইউনিয়নের নতুন পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত ইসমাইল হোসেন (২৮) চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুন পাড়া গ্রামের মৃত আতিকুল ইসলামের ছেলে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ফেনসিডিলের বোতল মুখে নিয়ে নায়কের মতো ছবি তুলে ওই ছবি সামাজিক যোগাযোগ ফেসবুকে পোস্ট করেন ইসমাইল।

এ ঘটনায় তাকে ধরতে গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুন পাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। পরে আটক যুবকের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :

স্টাইলে ফেনসিডিল সেবনের ছবি ফেসবুকে পোস্ট,যুবক আটক

আপডেট সময় : ০৮:৫২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১