ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর জন্মদিনে ‘কাঁচাবাদাম’ গানে নাচ, সেই শিক্ষক বরখাস্ত

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:২৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২
  • / ১০৮৫ বার পড়া হয়েছে

জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মদিনে স্কুলে আয়োজিত অনুষ্ঠানের মঞ্চে ছাত্রীদের নিয়ে কাঁচা বাদাম শিরোনামের আলোচিত গান ও হিন্দি ডিজে গানের সঙ্গে উন্মত্ত নাচ করেন স্কুলের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম। এ দৃশ্য ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ও বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়।

এদিকে, পাবনার ঈশ্বরদীতে জাতির জনক বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানের মঞ্চে ছাত্রীদের সঙ্গে নিয়ে কাঁচা বাদাম ও হিন্দি ডিজে গানের সঙ্গে নেচে সমালোচনার ঝড় তোলা রফিকুল ইসলাম নামের সেই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

একই সঙ্গে স্কুলটির প্রধান শিক্ষক আনিসুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।পাবনা জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসের নির্দেশক্রমে আজ বৃহস্পতিবার বিদ্যালয় কর্তৃপক্ষ ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করে। রফিকুল ইসলাম ঈশ্বরদীর মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সেলিম আক্তার জানান, জেলা শিক্ষা অফিসের নির্দেশনা অনুসারে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি তসলিম আরিফ তুষার তাকে বরখাস্ত করেছেন। প্রধান শিক্ষকের ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান শিক্ষা অফিসার।

[irp]

ট্যাগস :

বঙ্গবন্ধুর জন্মদিনে ‘কাঁচাবাদাম’ গানে নাচ, সেই শিক্ষক বরখাস্ত

আপডেট সময় : ১২:২৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২