শিরোনাম:
বাংলাদেশি গৃহকর্মী হত্যার দায়ে সৌদি গৃহকর্ত্রীর মৃত্যুদণ্ড
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০১:৫৩:৪২ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৯৯ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্কঃ
সৌদি আরবে বাংলাদেশি গৃহকর্মী আবিরন হত্যা মামলায় গৃহকর্ত্রী আয়েশা আল জিজানীকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
রায়ে গৃহকর্ত্রী আয়েশা আল জিজানীর বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে ইচ্ছাকৃত হত্যাকাণ্ড সংঘটিত করার কারণে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া গৃহকর্তা বাসেম সালেমকে ৩ বছর ২ মাস কারাদণ্ড এবং ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হয়।
আবিরন ২০১৭ সালে ঢাকার একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সৌদি আরবে গিয়েছিলেন।
২০১৯ সালের ২৪ মার্চ তাকে হত্যা করা হয়। পরে তার পরিবার ব্র্যাকের অভিবাসন কর্মসূচির সহায়তায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে ২০১৯ সালের ২৪ অক্টোবর তার মরদেহ দেশে আনে।


























