ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

বাংলাদেশ দলের নতুন নির্বাচক আব্দুর রাজ্জাক

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:৫৭:০১ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
  • / ১১৩২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ

নতুন সঙ্গী পেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেল। মিনহাজুল আবেদন নান্নু ও হাবিবুল বাশার সুমনদের সঙ্গে এখন থেকে সাকিব-তামিমদের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করবেন এক সময়য়ে জাতীয় দলের জার্সি গায়ে স্পিন জাদু চালানো মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

বুধবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ৯ম বোর্ড সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত গৃহীত হলে সংবাদ মাধ্যমকে এতথ্য জানান বিবিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।

তিনি বলেন, ‘হ্যাঁ, আব্দুর রাজ্জাক আমাদের ন্যাশনাল সিলেক্টর।’২০১৭ সালের আগস্ট থেকে মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন নির্বাচকের কাজ করে আসছিলেন। এর আগে তৃতীয় নির্বাচক ছিলেন সাজ্জাদ আহমেদ শিপন। কাজের জায়গা বৃদ্ধি পাওয়ায়ন তৃতীয় নির্বাচকের চাহিদা তৈরী হয়েছিলো।

কেননা জাতীয় দল, ‘এ’ দল, এইচপি টিমদলসহ জাতীয় লিগ, জাতীয় ক্রিকেট লিগ, বিপিএলের দল নির্বাচনে নির্বাচকদের কাজ করতে হয়। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেরও খোঁজ রাখতে হয়। ফলে তৃতীয় নির্বাচকের খোঁজে ছিলো বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ। আর সেই খোঁজে তাদের প্রথম পছন্দ আব্দুর রাজ্জাক। শেষ পর্যন্ত তাকেই চূড়ান্ত করলো বিসিবি।

প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে এখনোও অবসরে যাননি আব্দুর রাজ্জাক। প্রথম শ্রেণির ক্রিকেটে উইকেটসংখ্যায় সবার ওপরে তিনি (৬৩৪)। জাতীয় নির্বাচক হওয়ার পরে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সন্ধ্যায় খবরটি পেয়েছি। অনেক দিন আগে মৌখিক প্রস্তাব পেয়েছি। সেটাও প্রায় এক বছর আগে। আলহামদুদিল্লাহ এখন কাজ করার সুযোগ এসেছে। সৎভাবে নিজের দায়িত্ব পালনের চেষ্টা করবো।’

ট্যাগস :

বাংলাদেশ দলের নতুন নির্বাচক আব্দুর রাজ্জাক

আপডেট সময় : ০৪:৫৭:০১ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১