ঢাকা ০২:১৭ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি সংবিধান সংস্কার পরিষদে কখনোই একমত হয়নি

Astha DESK
  • আপডেট সময় : ১২:৪৩:৩১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / ১০০১ বার পড়া হয়েছে

বিএনপি সংবিধান সংস্কার পরিষদে কখনোই একমত হয়নি

স্টাফ রিপোর্টারঃ

বিএনপি কখনোই সংবিধান সংস্কার পরিষদ এবং আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠনের প্রস্তাবে একমত হয়নি বলে জানিয়েছেন দলটির মহাসচিব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার জিয়া পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আব্দুল কুদ্দুসের স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা জানান।

রাজধানীর শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তি, শিক্ষাবিদ, রাজনীতিক, পেশাজীবী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মোঃ আবদুল লতিফের সভাপতিত্বে স্মরণসভা শেষে দোয়া ও মোনাজাতে মরহুম অধ্যাপক ডা. মোঃ আব্দুল কুদ্দুসের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

উপস্থিত ছিলেন, জিয়া পরিষদের মহাসচিব ড. এমতাজ হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক কামরুল আহসান, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. শামছুল আলম সেলিমসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, জুলাই সনদের প্রতিটি ধাপে আমরা অংশ নিয়েছি। কিছু বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছি, তবুও স্বাক্ষর করেছি। কিন্তু এখন বলা হচ্ছে, সবই বাস্তবায়ন করতে হবে—এটা ঠিক নয়। উচ্চকক্ষে পিআর পদ্ধতি এবং সংবিধান সংস্কার পরিষদ—এই দুই বিষয়েই আমরা একমত হইনি। সব সিদ্ধান্ত সংসদের মাধ্যমেই হওয়া উচিত।

তিনি বলেন, অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস ছিলেন একজন আদর্শবান, সৎ ও নিরহঙ্কার মানুষ, যিনি ব্যক্তিগত জীবন ও পেশাগত ক্ষেত্রে অসামান্য অবদান রেখে গেছেন। তার জীবন আমাদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত।

জিয়া পরিষদের কার্যক্রমের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন, দর্শন ও রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আরও বিস্তৃত গবেষণা প্রয়োজন।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

বিএনপি সংবিধান সংস্কার পরিষদে কখনোই একমত হয়নি

আপডেট সময় : ১২:৪৩:৩১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬